টাঙ্গাইলে নতুন ২৮ করোনা রোগী শনাক্ত

টাঙ্গাইলে শক্রুবার (৫ জুন) রিপোর্ট পাওয়া পর্যন্ত নতুন ২৮ জন সহ জেলায় মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা হলো ২১৯ জন। এদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নতুন করোনা শনাক্ত ব্যক্তিরা হলো কালিহাতী ৭ জন, মির্জাপুর ৫ জন, ভূঞাপুর ২ জন, টাঙ্গাইল সদর ৬ জন, গোপালপুর ১ জন সখীপুর ২ জন, দেলদুুয়ারে ১ এবং নাগরপুর উপজেলায় ৪ জন। নতুন আক্রান্তের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স এবং দুইজন মেডিকেল এসিস্ট্যান্ট রয়েছ।

নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক রয়েছে। এর আগে ওই চিকিৎসকের স্বামী উপজেলার এসিল্যান্ড করোনায় আক্রান্ত হন। এছাড়া নতুন করে একই হাসপাতালের মেডিকেল এসিস্ট্যান্ট, ১ জন সাবেক সেনা সদস্য এবং একজন গার্মেন্স কর্মী করোনায় আক্রান্ত হন।
অপরদিকে কালিহাতী উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স এবং মেডিকেল এসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত হয়।

টাঙ্গাইল সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, ২৯ মে ৭৯ জনের নমুনা ৩১ মে ১৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার (৫জুন) দুইদিনের নমুনার ফলাফল একত্রে আসে। এতে নতুন ২৮ জন করোনা আক্রান্ত হয়। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন এবং মারা যায় ৫ জন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর