বিশ্ব পরিবেশ দিবসে ধামরাই উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। শুক্রবার (৫ জুন) উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল) এর নেতৃত্বে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উক্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় কমপক্ষে ৩১৭ টি বৃক্ষরোপণ করা হয়েছে।

ছবি:বার্তাবাজার।

বৃক্ষরোপণ বিষয়ে রবিউল আওয়াল (রুবেল )বলেন, “দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ধামরাই উপজেলা ছাত্রলীগ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।

এছাড়াও চলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচি তাদের শিডিউলের ভিতরেও ছিলো বলে জানান ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল)।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর