ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নয়জন পুরুষ ও তিনজন নারী। এদের বয়স ২৩ থেকে ৬০ বছর।
এ নিয়ে কেরানীগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪২ জনে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০ জন। আজ শুক্রবার (৫ জুন) সন্ধায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা শানাক্ত ১২ জনের মধ্যে তেঘুরিয়া ইউনিয়নে চারজন, জিনজিরা, রুহিতপুর, কলাতিয়া, কালিন্দী, শাক্তা, মালঞ্চ ও আটি বাজার এলাকায় একজন করে করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী কর্মী রয়েছেন।
ডা. মীর মোবারক হোসেন জানান, কেরানীগঞ্জে প্রতিদিনই মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এর থেকে নিজেকে বাঁচাতে সামাজিক দূরত্ব বজায় চলতে হবে। ঘর থেকে বেড় হলে অবশ্যই মাস্ক পরে বেড় হতে হবে এবং সবাইকে করোনার বিষয়ে আরো সচেতেন হতে হবে। উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
কে.এ.স/বার্তাবাজার