ডিএমপি কমিশনারকে ঘুষ নেয়ার প্রস্তাব দিলেন যুগ্ম কমিশনার

নীতিবিরুদ্ধ কাজ করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ইমাম হোসেনকে বদলী করার সুপারিশ করে পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। পাঠানো চিঠিতে যুগ্ম কমিশনার ইমাম হোসেনকে একজন দুর্নীতিগ্রস্থ অফিসার হিসাবে উল্লেখ করে ডিএমপি কমিশনারকে সরাসরি ঘুষ নেয়ার প্রস্তাব দেয়ার অভিযোগ করা হয়।

গত ৩০ মে ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি দাপ্তরিক পত্র পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়।

ওই চিঠিতে ডিএমপি কমিশনার উল্লেখ করেন, ডিএমপির বিভিন্ন কেনাকাটায় ইমাম হোসেন অনেক দুর্নীতি করেছেন বলে জানা গেছে। সেসব দুর্নীতির টাকা থেকে ডিএমপি কমিশনারকে পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব জানান তিনি। এমন অবস্থায় যুগ্ম কমিশনার ইমাম হোসেনকে ডিএমপিতে রাখা সমীচিন হবে না উল্লেখ করে তাকে জরুরী ভিত্তিতে অন্যত্র বদলীর সুপারিশ জানানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর