করোনা থেকে রেহাই পেল না আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমও

মহামারী করোনা ভাইরাসে পৃথিবীর শক্তিশালী দেশগুলো সব কুপোকাত। এবার আক্রান্ত হলেন সারা বিশ্বে সন্ত্রাসী কার্যক্রম দিয়ে কাঁপন ধরানো ডন দাউদ ইব্রাহীম। স্ত্রীসহ তার বডগার্ডরাও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

ভারতীয় মিডিয়া দাবী করছে, দাউদকে তার স্ত্রীসহ করাচির মিলিটারি হাসপাতালে রেখে চিকিৎসা দিচ্ছে পাকিস্তান। তবে এ বিষয়ে এখনও কিছু বলেনি পাকিস্তান সরকার।

করোনা শনাক্ত হওয়ার পর দাউদের স্টাফ ও গার্ডদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ভারতীয় মিডিয়ার দাবি, দাদাউদ আর দাউদের স্ত্রীকে করাচির মিলিটারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিওএ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে পাকিস্তান সরকার। খবর সংবাদ প্রতিদিনের।

অপরাধ জগতের মুকুটহীন এই বাদশা মুম্বাইয়ে বোমা হামলার প্রধান হিসাবে কাজ করেছেন। ভারতের গোয়েন্দারা এই ডনের পিছনে লেগে কিছুই করতে পারেনি। এইবার করোনার কাছে ঠিকই ধরা পড়ে গেলে সেই ধূর্ত দাউদ! পাকিস্তান সরকারের সূত্র উদ্ধৃত করে এক ইংরাজি সংবাদমাধ্যম দাবি করেছে এই খবর। আর তাতেই শোরগোল পড়েছে অপরাধ জগতে।

প্রসঙ্গত, দাউদ যে সপরিবারে পাকিস্তানে লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে অপরাধ জগতের রিমোট কন্ট্রোল হাতে রেখেছে তা আগেই ইসলামাবাদকে তথ্যপ্রমাণ-সহ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু সে তথ্য বারবার স্বভাবসিদ্ধ ঢঙেই অস্বীকার করেছে পাকিস্তান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর