চাঁদাবাজির অভিযোগে কামরুজ্জামান হীরাসহ আরও পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত হীরা নিজেকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসাবে পরিচয় দিয়েছেন।
শুক্রবার (৫ জুন) দুপুরে অটো ডায়মন্ড ব্রিকসের ম্যানেজার সাব্বির বাদী হয়ে চাঁবাজীর অভিযোগ করায় তাদেরকে আটক করে রুপগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, রুপগঞ্জ হয়ে অটো ডায়মন্ড ব্রিকস টাইলস যাওয়ার সময় একটি গাড়ীতে চাঁদা দাবী করে হীরাসহ পাঁচজন। চাঁদা না দিলে গাড়ি যেতে পারবে না বলেও তারা হুমকি দেন। এরই প্রেক্ষিতে ম্যানেজার সাব্বির থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, চাঁদাবাজির অভিযোগে হীরাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি কোম্পানির গাড়ি যাওয়ার সময় সেটি আটকে চাঁদা দাবি করেছেন এবং টাকা ছাড়া কোন মালামাল যেতে দেবেন না বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়।
বার্তাবাজার/এসজে