কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৪৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৬ টি কোভিড পজিটিভ।
নতুন আক্রান্ত ৬ জনের ২ জন পুরুষ ও ৪ জন নারী। আক্রান্ত ৬ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরের হাজীপাড়া এলাকার ৩, দৌলতপুর উপজেলার ১, খোকসা উপজেলার থানাপাড়া ও আমলাবাড়ী এলাকার ২। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১০৪ জন করোনা রোগী শনাক্ত হল। যার মধ্যে ৭৮ জন পুরুষ ও ২৬ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ২৩, ভেড়ামারা ১৫, মিরপুর ১২, কুষ্টিয়া সদর ৩১,কুমারখালী ১৬, খোকসা ৭।
কে.এ.স/বার্তাবাজার