সিঙ্গাইরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মানিকগঞ্জের সিঙ্গাইরে আম খাওয়ানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ২ সন্তানের জনক ও মাদকাসক্ত নাজমুল হোসেন(৪২) নামে এক যুবকের বিরুদ্ধে।

উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চর খালিয়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক ওই গ্রামের মৃতঃ আব্দুল জব্বারের ছেলে । এঘটনায় ভুক্তভোগী শিশুর নানী থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু বাড়ির সামনে সমবয়সীদের সাথে খেলা করছিলো। এসময় অভিযুক্ত নাজমুল হোসেন ইসহাক আম খাওয়ানোর কথা বলে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে তার উপর যৌন নির্যাতন চালায়। পরে বাড়িতে এসে শিশুটি তার মা ও নানীর কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে।

শিশুটির আত্বীয় শাহীনুর ইসলাম বলেন, ঘটনাটি জানার পর ৯৯৯ এ কল দিলে সেখান থেকে সিঙ্গাইর থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করিয়ে দেয় । পরে থানায় গিয়ে বিস্তারিত জানানোর পর নাজমুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়।

এঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়া বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ভুক্তভোগী ও পরিবারের লোকজনের কাছ থেকে বিস্তারিত জানার পর অভিযুক্ত নাজমুল হোসেন ইসহাকের বিরুদ্ধে যোগাযোগ নেয়া হয়েছে। অভিযোগটি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর