সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে রাফি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দপটল গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দপটল গ্রামের হাফিজুর রহমানের দুই বছর বয়সের ছেলে রাফি মিয়া বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে বাড়ির সবার অগোচরে শিশু রাফি বাড়ীর পাশের বৃষ্টির পানিতে ভরা একটি গর্তে ডুবে যায়। পরে বাড়ির লোকজন ওই ডোবা থেকে শিশু রাফিকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর