কৃষকের পাশে দাঁড়ালো চৌহাট ইউনিয়ন ছাত্রলীগ!

এবার কৃষকের পাশে দাঁড়িয়েছে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন ছাত্রলীগ। শুক্রবার (৫ জুন) ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন ছাত্রলীগের ৭/৮ জন সদস্য বিশিষ্ট ছাত্রলীগের একটি দল ইউনিয়নের কৃষক আব্দুল হামিদ আলীর ৩০ শতাংশ জায়গার ধান কেটে ঘরে তুলে দিয়ে এসেছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে অর্থনৈতিক সংকটের পাশাপাশি খাদ্যশস্যের সঙ্কটও অনুভূত হচ্ছে। বাংলাদেশেও করোনা মহামারীর প্রভাবে খাদ্যশস্যের সংকট যাতে না হয় সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের সারা দেশের সকল ইউনিট অসহায় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় চৌহাট ইউনিয়ন ছাত্রলীগের এই মানবিক কার্যক্রম।

ছবি:বার্তাবাজার।

এব্যাপারে, চোহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী জুয়েল রানা জানান, যেকোনো ন্যাহ্যিক দাবি-দাওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হয়ে আমরা সব সময় গর্ব অনুভব করি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল (রুবেল) ভাইয়ের অনুপ্রেরণায় আমরা সবসময় ধামরাইয়ের মেহনতী কৃষকের পাশে আছি এবং আগামীতেও থাকবো।
ছবি:বার্তাবাজার।

উক্ত মানবিক কর্মকাণ্ড চলাকালীন আরও উপস্থিত ছিলেন- আজিজুর রহমান, আবু সায়েম, নেপাল রাজবংশী, রিফাত হোসেন প্রমূখ সহ চৌহাট ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। প্রসঙ্গত, ধামরাই উপজেলা ছাত্রলীগ করোনা প্রতিরোধে বাংলাদেশের সর্বপ্রথম ইউনিট হিসেবে প্রচারণা চালিয়েছিলো।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর