করোনা থেকে সুস্থ হলেন সেই মানবতার কাউন্সিলর খোরশেদের স্ত্রী

চলমান করোনা পরিস্থিতিতে ৬১ মৃতদেহ দাফন করে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। কিছুদিন আগে তার স্ত্রী আফরোজা খন্দকার লুনাও এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। এর কিছুদিন পর কাউন্সিলর খোরশেদেরও করোনা পজেটিভ আসে। এইবার কাউন্সিলরের স্ত্রী লুনার করোনা নেগেটিভ এসেছে।

শুক্রবার (৫ জুন) গণমাধ্যমকে স্ত্রীর সুস্থ হওয়ার খবর জানান খোরশেদ নিজেই। তবে করোনার পাশাপাশি লূনা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং তার ফুসফুসের ৫০ ভাগ অক্সিজেন না পাওয়ায় তিনি আরও কিছুদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।

খোরশেদ জানান, স্ত্রীর সাথে তার নিজেরও করোনা টেস্ট করা হয়। কিন্তু তার ফলাফল আগের মত পজেটিভই এসেছে। তবে কোনো উপসর্গ না থাকায় হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ায় আগামী ৭ দিন তিনি বাড়িতেই আইসোলেশনে থাকবেন।

আক্রান্তদের সেবা করতে গিয়ে ৩০ মে নিজেও করোনায় আক্রান্ত হন খোরশেদ। এর আগে গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। নিজে আক্রান্ত হওয়ার পর তার টিম মেম্বারদের মাধ্যমে দাফন কাফনসহ সকল কার্যক্রম তিনি অব্যাহত রেখেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর