লকডাউনের ঈদের দিনেও সড়ক দুর্ঘটনায় ২১ মৃত্যু

চলমান করোনার কারনে এইবারের ঈদ দেশে তেমন আমেজ নিয়ে আসতে পারেনি। তবে লকডাউনের সময় আসা ঈদের দিনেও দেশে ২০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ জন। আহত হয়েছেন ৪৮ জন।

শুক্রবার (৫ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতি।

তারা জানায়, এইবার সীমিত আকারে হওয়া ঈদ যাত্রায় দেশে ১৫৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮৫ হন মানুষ। আর মোট আহতের সংখ্যাও ২৮৩ জন। সড়ক-রেল ও নৌপথে সম্মিলিতভাবে ১৫৬টি দুর্ঘটনায় মারা গেছেন ১৮৫ জন। আহত হয়েছেন ২৮৩ জন।

করোনাভাইরাসের কারণে ঈদযাত্রা ব্যক্তিগত পরিবহনে সীমিত থাকলেও ঈদের আগের ও পরের দুর্ঘটনা অতীতের তুলনায় বেশি ছিল বলে ব্রিফিংয়ে তুলে ধরা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর