শরণখোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় বিথী (৫) নামের এক কন্যা শিশু পুকুরে ডুবে মারা গেছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামে। সে ওই গ্রামের শাহ্ আলম হাওলাদারের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মো. ডালিম মাঝি জানায়, সকাল ৮টার দিকে শিশুটি একা ব্রাশ নিয়ে হাত-মুখ ধুতে পুকুরে যায়। অনেক সময় পার হলেও ফিরে না আসায় তার মা পুকুরঘাটে গিয়ে মেয়ের ব্রাশ ও জুতা পুকুরে ভাসতে দেখে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুঁটে এসে পুকুরের তলদেশ থেকে বিথীকে উদ্ধার করে। দ্রুত শিশুটিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর