বাংলামোটরে বাসচাপায় ২ জনের মৃত্যুর ঘটনায় চালক রিমান্ডে

রাজধানীর বাংলা মোটর এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসের চাপায় ২ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাসটির চালক জাফর মোল্লার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার (৫জুন) বাস ড্রাইভার জাফরকে শাহবাগ থানা থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শাহবাগ থানা পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানী শেষে ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার বেলা ১১টার বাংলামোটর সিগন্যালের কাছেই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-১৯৯০) পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নিহতরা হলেন সরিষার তেল বিক্রেতা মো. বেলায়েত (৫২) ও একটি কুরিয়ার সার্ভিসের কর্মী মকসুদুর রহমান (৪২)।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলামোটর ট্রাফিক বক্স থেকে পুলিশ সদস্যরা গিয়ে বাসটি জব্দ করে এবং জাফর মোল্লা নামে চালককে আটক করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর