ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে এক মাছ চাষীর প্রায় আড়াই লাখ টাকার মাছ ফেরা ফেলা হয়েছে। তবে কারা পুকুরে বিষ দিয়ে মাছ গুলো নিধন করেছে তা শনাক্ত করতে পারেনি ওই কৃষক।
উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের আবদুর রহিম বেশ কয়েক বছর ধরে বাড়ির কাছেই পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে মাছের চাষ করছেন। অন্যান্য ভাইদের পুকুরের সাথে তারও ৪৫ শতকের পুকুরে এ বছর ৭৬ হাজার পাবদা ও দেশী প্রজাতির মাছ চাষ করেন। কিন্তু দুর্বত্তরা বুধবার রাতে আবদুর রহিমের পুকুরে বিষ প্রয়োগ করে। এতে বৃহস্পতিবার সকাল থেকে অল্প অল্প করে মাছ ভেসে উঠতে শুরু করে। কিন্তু শুক্রবার সকাল থেকে পুকুরের সকল মাছ মরে ভেসে উঠে। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুকুরে মাছ মরে ভেসে উঠেছে। আশপাশের লোকজন তা দেখতে ভীড় জমিয়েছেন।
চাষি আবদুর রহিম বলেন, অনেক ধার কর্জ করে মাছ চাষ করেছিলেন। বাকিতে খাবার এনে মাছকে খাইয়ে বড় করছিলেন। মাছ গুলো বড় হলে প্রায় ৮ লাখ টাকা বিক্রি হতো। কিন্তু তার সব মাছ বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। তিনি বলেন, আমার কারো সাথে শত্রুতা নেই। মাছেরও শত্রু নেই। তাহলে মাছ গুলোকে কেনো মারা হলো। তিনি আরো বলেন, গত ৬ মাস পূর্বে তার পুকুরের পাশে তার ভাই আবদুর ছাত্তারের পুকুরেও বিষ দিয়ে মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করবেন।
বার্তা বাজার/টি.সি