দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জনের। এদিনে মারা গেছেন ৩০ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৯১ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৮১১ জন।
২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১২ হাজার ৮০৪ জন।
শুক্রবার(৫ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫০টি ল্যাবে পরীক্ষা করা হয় ১৪ হাজার ৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৮২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি