এএমইউএমসি (AMUMC) ঘোষিত ফলাফলে আজ একদিনে জেলায় আরো ৩২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে । নতুন আক্রান্তদের মধ্যে দাগনভুইয়া ১৯জন, ফেনী সদর উপজেলায় ১১জন, সোনাগাজী উপজেলায় ১জন, ফূলগাজী উপজেলায় ১জন। জেলা সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন কর্তৃক নিশ্চিত করা হয় এই তথ্যটি। ফেনী জেলায় এখন পর্যন্ত ২১২জন প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিকে ফেনীর সাধারণ মানুষ জানায়, ফেনীতে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এই নিয়ে সাধারন মানুষের মাঝে একটা দুশ্চিন্তার ছাপ রয়েছে। মানুষ বলছে করোনাভাইরাস এ পর্যায়ে বাংলাদেশে খুব মারাত্মক ভাবে সংক্রমিত তার তান্ডব চালাচ্ছে মনে হচ্ছে যার ফলাফল আমাদের ফেনীতেও প্রতিফলিত হচ্ছে। আমরা যারা সচেতন ব্যক্তি আছি আমরা নিজেরা সচেতন থাকার চেষ্টা করে চলছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেছি পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রতিনিয়ত মহান সৃষ্টিকর্তার নিকট এই মহামারী থেকে আমাদের দেশের মানুষ এবং এ দেশকে মুক্ত রাখার জন্য প্রার্থনা করে যাচ্ছি।
ফেনীতে করোনা ভাইরাসে আক্রান্ত এমন রোগী শনাক্ত হয়েছে যে সব উপজেলায় তা হল সদর উপজেলায় ৮৭ জন, ফুলগাজী উপজেলায় ৮জন, সোনাগাজী উপজেলায় ২২জন, ছাগলনাইয়া ২১ জন, দাগনভুইয়া উপজেলায় ৭১জন, পরশুরাম উপজেলায় ৭ জন, অন্যান্য জায়গার কিন্তু ফেনীতে শনাক্ত হয়েছে এমন ৫ জন।
বার্তা বাজার/সি.কে