গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
শুক্রবার(৫ জুন) সকাল পৌনে ১১টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে তার শারীরিক অবস্থার কথা জানানো হয়।
এসময় তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়াও চান তিনি।
বর্তমানে ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
বর্তমানে ডা. জাফরুল্লাহ ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া তার স্ত্রী ও ছেলেও বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত। তারা বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
বার্তাবাজার/পি.এইচ