ট্রাম্পের বিরুদ্ধে মামলা

নিহত কৃষ্ণাঙ্গর স্মরণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার মানষের ঢল নামে। বিপুল সংখ্যক আন্দোলকারীর উপস্থিতিতে আবারও ফ্লয়েডসহ অন্যান্য কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয় এসব অনুষ্ঠানে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের অধিকার লঙ্ঘনের মামলা করেছে মানবাধিকার সংগঠনগুলো।

মামলার অভিযোগ করা হয়েছে, নিউইয়র্কের লাফায়েত পার্কে আন্দোলনকারীদের সরিয়ে দিতে অন্যায়ভাবে বল প্রয়োগ করেছে ট্রাম্প প্রশাসন।

অন্যদিকে, মিনেসোটা, নিউইয়র্কসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর আন্দোলনকারীদের করোনা পরীক্ষা করানোর কথা বলেছেন। কার্যকর পদক্ষেপ না নিলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

আন্দোলনের দশম দিনে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে।

বার্তাবাজার/পি.এইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর