মেহেরপুরে জেলা পুলিশের উদ্যোগে মাস্ক ব্যবহারে সচেতন মূলক কার্যক্রম

মেহেরপুরে সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা পুলিশ মেহেরপুরের উদ্যোগে সচেতন মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজ (৫ জুন শুক্রবার) সকাল সাড়ে দশটার দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলোতে এসব সচেতন মূলক কার্যক্রম পরিচালনা করেন মেহেরপুর জেলা পুলিশ।

সকল শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে পুলিশের সদস্যরা বলেন, সমগ্র বাংলাদেশে করোনাভাইরাসের যে মহামারী দেখা দিয়েছে সেই ছোবল থেকে মেহেরপুর জেলাতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম। তা থেকে আমাদের বাঁচতে হলে প্রত্যেক মানুষকে কিছু স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলতে হবে।যেমন মুখে মাস্ক ব্যবহার করতে হবে, নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করতে হবে, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যাবে না, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং ঠান্ডা সর্দি জ্বরের নমুনা দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর