বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও প্রায় এক লাখ ১৯ হাজার মানুষ।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৪২ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৬৬ লাখ ৯৮ হাজার ৩৭০ জনের শরীরে।
শুক্রবার (৫ জুন) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩০ লাখ ৬০ হাজার ৬৫৪ জন। এদের মধ্যে ৩০ লাখ ৫ হাজার ১৯৪ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৫ হাজার ৪৬০ জনের অবস্থা গুরুতর।
বার্তাবাজার/কে.জে.পি