নৌবাাহিনীর পক্ষ থেকে বরগুনা সদর হাসপাতালের করোনা যোদ্ধাদের সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে খুলনা নেভাল এরিয়ার কমান্ডার এডমিরাল এম মুসা এ সামগ্রী প্রদান করেন।
এসময় সিভিল সার্জন হুমায়ুন খান শাহিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে করোনা পরিস্থিতি সামাল দিতে ও মাঠে করোনা যোদ্ধাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মেডিকেল ইনস্ট্রুমেন্ট (পিপিই, হ্যান্ড গ্লাভস্, হ্যান্ড স্যানিটাইজার) হস্তান্তর করেছেন।
এডমিরাল এম মুসা সাংবাদিকদের বলেন, সর্বদক্ষিণে অবস্থিত এ জেলায় করোনা মহামারির শুরু থেকেই বাংলাদেশ নৌবাহিনী শক্ত অবস্থানে রয়েছেন। কাজ করছেন মাঠে থেকে জেলার সর্বত্র। এর আগে সকালে করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার মারুফ হোসেনের সঙ্গে এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে দুপুর একটার দিকে মতবিনিময় করেন তিনি।
কে.এ.স/বার্তাবাজার