বাংলাদেশিসহ ২৫৫০ তাবলীগি ১০ বছরের জন্য ভারতে নিষিদ্ধ

করোনাকালে লকডাউন অমান্য করে ভিসা নীতিমাল ভঙ্গ করে ভারতে অবস্থান করায়, বাংলাদেশসহ ৪০ দেশের ২ হাজার ৫৫০ তাবলীগ জামাত সদস্যকে ১০ বছরের জন্য ভারতে নিষিদ্ধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুন) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন রাজ্যে মসজিদ এবং ধর্মীয় মাদ্রাসায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিবরণ দেওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে।

কালো তালিকাভুক্ত দেশগুলো হল: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, কিরগিজস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সৌদি আরব, আলজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কোট ডি আইভায়ার, জিবুতি, মিশর, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, ইরান, জর্দান, কাজাখস্তান, কেনিয়া, মাদাগাস্কার, মালি, ফিলিপাইন, কাতার, সেনেগাল, সিয়েরা লিওন, দক্ষিণ আফ্রিকা, সুদান, সুইডেন, তানজানিয়া , টোগো, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া এবং ইউক্রেন। সূত্র- দ্য হিন্দু, কলকাতা ২৪।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর