গোপালগঞ্জের মুকসুদপুরের লিবিয়ায় মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮। আজ (৪ জুন) তাদের আটক করা হয়৷ পরে তাদের মুকসুদপুর থানায় সোর্পদ করা হয়।
আটকৃত মানবপাচারকারীরা হলো মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের রত্তন শিকদারের ছেলে সেন্টু শিকদার (৪৫) এবং গোহালা ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের আব্দুল রব মোড়লের স্ত্রী নারগীস বেগম (৪০)। লিবিবায় গুলি করে ২৬ বাংলাদেশী হত্যায় মুকসুদপুরের দুই যুবককে হত্যা ও অপর এক যুবককে আহত করার ঘটনায় মুকসুদপুর থানায় তিন মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
গত সোমবার (১ জুন) নিহত সুজন মৃধার পিতা কাবুল মৃধা বাদী হয়ে মুকসুদপুর থানায় এ মামলা দায়ের করেন (মামলা নং-১। আটকৃতদের বিষয়টি মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, মামলার ৩ আসামীর মধ্যে মুকসুদপুর উপজেলার সুন্দরদী গ্রামের ওসমান শেখের ছেলে লিয়াকত শেখ ওরফে লেকু শেখ ব্যাতিত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে ।
কে.এ.স/বার্তাবাজার