নওগাঁয় সেচ ঘর থেকে উদ্ধার দুই নারীর পরিচয় মিলেছে

পরিচয় মিলেছে নওগাঁর বদলগাছীতে কৃষি জমির সেচ ঘর থেকে উদ্ধারকৃত মৃত দুই নারীর। নিহতরা হলেন- উপজেলার কোলা বাজার এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি আব্দুল কাদিরের স্ত্রী সাথী আক্তার (৩০) ও প্রতিবেশি নজরুলের স্ত্রী পরি বিবি (৩৫)।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার চাংলা গ্রামের পাশে একটি সেচের ঘরে দুটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় কৃষকরা। দুপুরে রক্তাক্ত লাশ উদ্ধার করে বদলগাছি থানা পুলিশ। এঘটনায় নিহত সাথীর স্বামী কাদিরকে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

নিহত সাথীর পরিবাবের লোকজন জানায়, বুধবার (৩ জুন) সন্ধ্যার আগে নিহত পরি বিবির সাথে সাথী বদলগাছি এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

এবিষয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের কয়েকটি টিম রহস্য উদঘাটনে মাঠে নেমেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতের দ্রুতই গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর