ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পৃথক বজ্রপাতে তিনজনের প্রাণহানী হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুর থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় বজ্রপাতে তারা নিহত হয়।
জানা যায়, উপজেলার বিদ্যানন্দ গ্রামের আবু বকরের ছেলে ইমরান (২২) ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আছিম পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল মোতালেব (৫০) নামের একজন মারা যান। এছাড়া একই ইউনিয়নের খাম-খেয়ালী বাজার সংলগ্ন একটি মাঠে ফুটবল খেলতে গিয়ে রবিন (১৩) নামে আরো এক কিশোর নিহত হয়েছেন
ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ জানান, নিহতের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তিনি পথিমধ্যেই মারা যান।
বার্তাবাজার/এসজে