গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে পাঁচ উপজেলায় আরও ২০ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩৯ জনে।
আজ বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বার্তাবাজারকে জানান, নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদরে ৭,টুঙ্গিপাড়ায় ৩, মুকসুদপুরে ২, ও কাশিয়ানী উপজেলায় রয়েছেন আরো ৮জন।
সিভিল সার্জন আরো জানান, আক্রান্তদের বসবাসরত বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। একইসঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। মোট আক্রান্ত ২৩৯ জনের মধ্যে আজ ১৮সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১২০ জন। এছাড়া এ জেলায় এপর্যন্ত মারা গেছেন একজন।
কে.এ.স/বার্তাবাজার