রাজধানীর লালবাগের পোস্তাঢাল এলাকায় গাজী ভবনের ৪ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
বৃহস্পতিবার (৪ জুন) রাত ১০টার দিকে এই আগুন লেগেছে বলে জানান, ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজ করছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি।
বার্তাবাজার/এসজে