ঘাটাইলে গরু আনতে গিয়ে বজ্রপাতে মহিলার মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জামুরিয়া ইউনিয়নে সাধুর গলগন্ডা গ্রামে মাঠে থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছখিনা(৪৬) নামে এক গৃহবধু নিহত হয়েছে তিনি কুদরত আলীর স্ত্রী।

এলাকাবাসী জানায় বৃহস্পতিবার দুপুরে জামুরিয়া ইউনিয়নে ছখিনা বেগম মাঠে গরু আনতে যায়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে সে পড়ে থাকে। নাক কান দিয়ে রক্ত বের হলে প্রথমে ঘাটাইল স্ব্যস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা শামলী ক্লিনিকে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর