সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির নেতার বাসায় সস্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

রাবেয়া খাতুনের বয়স ৬৮। একদিকে করোনা অপরদিকে বার্ধক্য কোনটাই জীবনের জন্য ভাল যাচ্ছিল না তার। স্বামীর হাতে গড়া ৩০ বছরের আশ্রয়টুকু ভেঙ্গে জবরদখলের জন্য চেষ্টা চালিয়ে আসছিল সাতক্ষীরা শহরের কামাননগরের আব্দুস সালাম ও তার নৈশপ্রহরী জামাতা সাইফুল ওরফে জেরো সাইফুল।

২০ রোজায় ঘরের দরজা, প্রাচীর ও ছাদের একাংশ ভাঙচুর করে। পথচারীরা বাঁধা দিলে একপর্যায়ে তারা চলে যায়। বৃহষ্পতিবার সকাল না হতেই সালাম ও তার জামাতা সাইফুলের নেতৃত্ব সস্ত্রাসীরা আবারো ভাঙচুর শুরু করে। স্থানীয়দের বাঁধার মুখে হামলাকারিরা পিছু হঠতে বাধ্য হয়।

বৃহষ্পতিবার সকালে সাতক্ষীরার রাধানগর কেষ্ট ময়রার ব্রীজের পাশে নিজ বসত ঘরের সামনে আল্লাহর কাছে প্রার্থণা করতে করতে সাংবাদিকদের একথা বলেন দাউদ সরদারের স্ত্রী রাবেয়া খাতুন।

তিনি বলেন, স্বামী দাউদ সরদার আশাশুনির প্রতাপনগরের কল্যাণপুর গ্রাম ছেড়ে ১৯৮৪ সাল থেকে শহরের রাধানগর মিরাজ আলীর কাছ থেকে দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন। ১৯৯১ সালে আড়াই শতক জমি দেওয়ার নাম করে ৭৫ হাজার টাকা নেন মিরাজ আলী।

ওই জমিতে ঘর বাঁধার কথা বললে তারা দোকানের পাশে ঘর বানিয়ে বসবাস করে আসছিলেন। এর কয়েক বছর পর মিরাজ আলী মারা যান। তার ছেলেরা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বসবাস করায় জমি লিখে দেননি তারা। ইতিমধ্যে তার স্বামী দাউদ সরদার মারা যাওয়ার পর থেকে মীরাজের ছেলে সালাম ও তার জামাতা চাপড়ার সাইফুল তাদেরকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করে আসছিল।

ছেলে মকবুল ১৯৮৫ সাল থেকে বাংলাদশ ওয়ার্কার্স পার্টির সক্রিয় সদস্য। দায়িত্ব পালন করছে পৌর ওয়ার্কার্স পার্টির সভাপতির। জামায়াত শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ২০০৮ সালে (বর্তমান তালা – কলারোয়া) সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ পক্ষে ভোট করেছে।

এখনো প্রতি মুহুর্তে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। অথচ ক্ষমতাসীন দলের দু’একজন নেতাকে ম্যানেজ করে সালাম ও সিবি হাসপাতালের নৈশ প্রহরী জেরো সাইফুল তাদের আশ্রয়টুকুর ভেঙ্গে গুড়িয় দিতে চাইছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার , সাংসদ অ্যাড, মুস্তফা লুৎফুল্লাহসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। আল্লাহ এর বিচার করবেন।

এদিকে ওয়ার্কার্স পার্টির নেতা মকবুল হোসেনের ঘরবাড়ি ভাঙচুর করে তাকে স্বপরিবার আশ্রয়হীন করে ফেলার ষড়যন্রের প্রতিবাদে কেষ্ট ময়রার ব্রীজের পাশে মানববন্ধন করেছে স্থানীয়রা। তারা অবিলম্বে সালাম, সাইফুলসহ সস্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর