বৃহঃবার(২ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে জেলার গণপরিবহনের কাউন্টার গুলিতে সচেতনতা ফ্যাস্টুন, ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। করোনা ভাইরাস মোকাবিলায় যুদ্ধ করে হলেও নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একটি জীবানুর বিরুদ্ধে এ যুদ্ধে নিজেদের সুরক্ষা নিশ্চিত করেই কাজ করতে হবে। নো মাস্ক, নো ট্রাভিলিং উদ্বোধন ও বিনামূল্যে মাক্স বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এ কথা বলেন।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু,সাধারণ সম্পাদক খ,ম আতাউর রহমান বিপ্লব,সাংবাদিক রাজু মোস্তাফিজ, ফজলে ইলাহী স্বপ্ন, একরামুল হক সম্রাট ও তুহিন জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক ১ লক্ষ মাস্ক বিতরণের ঘোষণা দেন।যা জেলার বিভিন্ন প্রান্তরের মানুষদের মাঝে বিতরণ করা হবে বলেও তিনি জানান।
এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে সামাজিক দূরত্ব পালন, স্বাস্থ্যবিধি নিশ্চত করন, সরকারের নির্ধারিত বাস ভাড়া বাস্তবায়নে মনিটরিং কার্যক্রম অব্যহত রয়েছে জানিয়ে তিনি আরো বলেন,কেউ বাস ভাড়ায় বাড়তি ভাড়া নিলে তা কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কে.এ.স/বার্তাবাজার