লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ সির্ন্দুনা গ্রামে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত ৫৫ বছর বয়সী সাবেদার হোসেন নামের এক ব্যক্তি বৃহস্পতিবার(৪ জুন) সকাল ১১ টায় মৃত্যুবরণ করেছে।
জানা গেছে, ওই ব্যক্তি কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছেন।তিনি ওই এলাকার তফসির সরদারের পুত্র। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি করোনা উপসর্গ জ্বর সর্দি নিয়ে কয়েক দিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন। বাড়িতে এসে ডাক্তারদের পরামর্শে চিকিৎসা সেবা গ্রহণ করছিলেন।
খবর পেয়ে উপজেলা মেডিকেল টিম ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। “বার্তা বাজার” কে বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন।
কে.এ.স/বার্তাবাজার