নিজ বাড়িতে কিশোরী কাজের মেয়েকে (১২) ধর্ষণের অভিযোগে নাটোরের বড়াইগ্রামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত সাখাওয়াত হোসেন (৪৮) সদর উপজেলার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে আটক করে বড়াইগ্রাম থানা পুলিশ। আটককৃত সাখাওয়াত উপলশহর গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে।
ধর্ষণের শিকার কিশোরীর মা জানায়, গত ২২ মে অভিযুক্ত সাখাওয়াতের বাড়ির সবাই আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে মেয়েটিকে পা টেপার জন্য কাছে ডাকেন। এক পর্যায়ে ফাঁকা বাড়িতে তাকে জোড়পূর্বক ধর্ষণ করেন। পরে মেয়েটি তার মায়ের কাছে ধর্ষণের বিষয়টি জানায়। এর আগেও বেশ কয়েকবার ধর্ষণের কথাও জানায়।
ধর্ষনের বিষয়টি গোপনে ধামাচাপা দেয়ার চেষ্টা করে স্থানীয় মাদবর গোছের কিছু লোক। কিন্তু জানাজানি হওয়ায় পুলিশের হাতে আটক হয় সাখাওয়াত।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার জানান, ধর্ষণের অভিযোগে সাখাওয়াত হোসেনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এসজে