মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ১ কোটি ২৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নে অভিযান চালিয়ে ১ কোটি ২৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এই জালের আনুমানিক মূল্য প্রায় ৩৭ কোটি ৫০ লক্ষ টাকা। মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. কবির হোসেন খাঁন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম পিপিএম (বার), বিপিএম (বার) এর নির্দেশনায় এবং পুলিশ সুপার মো. ফরিদুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে মুন্সীগঞ্জ রামপাল ইউনিয়নের খানকা দালারপাড়া লাল মসজিদের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিকআপ ও পাশের একটি তালাবদ্ধ রুম থেকে বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। এসময় একটি পিকআপ ও জাল জব্দ করা হয়।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর