বগুড়ার শেরপুরে একই পরিবারের ৫জন ও একজন পুলিশ কর্মকর্তাসহ মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৩৮ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার আক্রান্তের মাঝে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই রয়েছেন। এছাড়া শেরপুর উপজেলা আওয়ামীলীগের ধর্ম সম্পাদকের পরিবারের গৃহকর্তা, তার স্ত্রী, মেয়ে, মেয়ের জামাই ও গৃহকর্মী রয়েছেন। আরেকজনের বাড়ি শেরপুর উপজেলার সিমান্তবর্তি এলাকা শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা গ্রামে। আক্রান্ত আরেকজন হলেন শেরপুর শহরের খন্দকারটোলা গেট এলাকার এক মসজিদের খাদেম (৫২)।
কে.এ.স/বার্তাবাজার