চাল চুরিসহ নানা অভিযোগে মোট ৮৭ চেয়ারম্যান বরখাস্ত

সরকারি সহায়তায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে হবিগঞ্জের লাখাই ও সদর উপজেলার দুই জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বরখাস্ত কৃত চেয়ারম্যানরা হলেন- হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মলাই ও হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শফিউল ইসলাম তসকির।

জারিকৃত প্রজ্ঞাপন থেকে জানা যায়, চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মলাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ এই শাস্তি দেয়া হয়েছে।

মানবিক সহায়তা কর্মসূচির হতদরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে চাল আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শফিউল ইসলাম তসকিরকে।

উল্লেখ্য,করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর এ নিয়ে মোট ৮৭ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৯ জন ইউপি চেয়ারম্যান, ৫২ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর