ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এগারোজন পুরুষ ও ছয়জন নারী। এদের বয়স ২২ থেকে ৬৫ বছর।
এ নিয়ে কেরানীগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩০ জনে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০ জন। আজ বৃহস্প্রতিবার (৪ জুন) সন্ধায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, কেরানীগঞ্জে নতুন করে আওয়ামী লীগ নেতার স্ত্রীর পর পুত্রবধূর শরীরেও করোনার উপস্থিতি পাওয়া গেছে। মৃত আওয়ামী লীগ নেতা করোনা নেগেটিভ হলেও তার ছেলের নমুনা পরিক্ষা করা হয়নি।
গত ২৪ ঘণ্টায় করোনা শানাক্ত ১৭ জনের মধ্যে জিনজিরা ইউনিয়নে ৪ জন, শাক্তা ইউনিয়নে ৬ জন, কালিন্দী ও শুভাঢ্যা ইউনিয়নে ২ জন করে এবং তেঘরিয়া ও কলাতিয়া ইউনিয়নে একজন করে পজিটিভ হয়েছেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ক্লিনার রয়েছেন। উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
কে.এ.স/বার্তাবাজার