ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকপুর ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে আলাপ শেখ (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনার পর সংঘর্ষে আহত হয়েছে আরও ১০ জন। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

নিহত আলাপ শেখ হরিশংকরপুর গ্রামের মৃত ভোলায় শেখের ছেলে। স্থানীয়রা জানায়, হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ভিডিও…

বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের বিরোধে প্রাণ গেলো এক আওয়ামী লীগ কর্মী’র !

বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের বিরোধেপ্রাণ গেলো এক আওয়ামী লীগ কর্মী’র !বিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/179104

Gepostet von Barta Bazar am Donnerstag, 4. Juni 2020

বেশ কয়েকদিন যাবত উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার বিকেলে খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ, নুর ইসলামসহ আরও কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বিয়ের দাওয়াত শেষে হরিশংরপুর বাজারে যাচ্ছিল।

পথে মিয়াবাড়ি এলাকায় পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তাদের এলোপাতাড়ি মারধর করে ও আলাপ শেখ এবং নুর ইসলামকে কুপিয়ে যখম করে। ঘটনার সংবাদ শুনে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আহত আলাপ শেখ ও নুর ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলাপ শেখকে মৃত ঘোষণা করে। এদিকে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ী ঘর। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর