বগুড়ার নন্দীগ্রামে চার লক্ষাধিক টাকা মূল্যমানের সিগারেট চুরির দায়ে এক শিক্ষক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে তাদেরকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের তবিবর রহমানের ছেলে স্থানীয় থালতা মাঝগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আইনুল ইসলাম (৩৬) ও নাটোর জেলার সিংড়া উপজেলার ধাপকুড়ইল গ্রামের ময়েন উদ্দিনের ছেলে শাহ আলম (২৫)।
পুলিশ জানায়, উপজেলার সিধই গ্রামের সিগারেটের ডিলার মহিদুল ইসলাম বাবু পৌর এলাকার আদর্শ মার্কেটে ব্যবসা করেন। গত ২৯ মে জুম্মার নামাজের সময় তার গুদাম থেকে ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের সিগারেট চুরি হয়ে যায়। এ
পরে বুধবার রাতে ব্যবসায়ী মহিদুল ইসলাম বাবু চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলার পুলিশ সিংড়া উপজেলার কুড়িপাকিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া সিগারেট উদ্ধার করে। চুরির সঙ্গে জড়িত আইনুল ইসলাম ও শাহ আলমকে গ্রেফতার করে পুলিশ।নন্দীগ্রাম থানার এসআই মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে