দেড় হাজার পিসিআর কিট ফেরত দিলো চ’বির করোনা ল্যাব

চট্টগ্রামে পাঠানো দেড় হাজার করোনা শনাক্তের কিট ত্রুটিজনিত কারণে ফেরত পাঠিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতর হতে পাঠানো দেড় হাজার করোনা টেস্ট কিট ফেরত পাঠানোর বিষয়টি জানিয়েছেন চবি’র প্রক্টর এসএম মনিরুল হাসান।

জনাব মনিরুল হাসান জানান, গত দুই দিনে চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলা থেকে আসা দুইশতেরও অধিক নমুনা চবি’র করোনা ল্যাবে আসে। প্রাপ্ত নমুনা সমূহ পরীক্ষা করে দেখা যায় সকল নমুনার ফলাফল পজিটিভ আসে। এতে চবি’র করোনা ল্যাবে দায়িত্বরত কর্মকর্তাদের কিটের গুনগত মান ও সক্রিয়তা নিয়ে সন্দেহ হলে দেড় হাজার করোনা টেস্ট কিট ফেরত পাঠানো হয়। ত্রুটিমুক্ত নতুন কিট আসার পর পুনরায় নমুনা পরীক্ষা করা হবে।

উল্লেখ্য, গত ১লা জুন করোনার নমুনা পরীক্ষার উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ল্যাবে করোনা টেস্ট সেল চালু করা হয়।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর