মুন্সীগঞ্জে নতুন ৫১ করোনা রোগী শনাক্ত

মুন্সীগঞ্জে নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ৮৫৩ জন। সুস্থ হয়েছে মোট ২৪২ জন। মারা গেছে ২৩ জন।
জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, আজ বৃহস্পতিবার (০৪ জুন) মুন্সীগঞ্জে নতুন শনাক্ত ৫১ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২৫ জন, লৌহজং উপজেলায় ১১ জন, সিরাজদিখান উপজেলায় ৭ জন, শ্রীনগর উপজেলায় ৫ জন ও গজারিয়া উপজেলায় ৩ জন।

জেলা থেকে এই পর্যন্ত নমুনা পরিক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে ৫২২৩ জনের। এ পর্যন্ত ৪৬৮৮ টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর