নওগাঁর বদলগাছীতে কৃষি জমিতে পানি সরবরাহের জন্য স্থাপিত সেচ ঘর থেকে ২ নারীর লাশ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা ধর্ষণের পর তাদের হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার চাংলা গ্রামে আহসান হাবিবের গভীর নলকূপের ঘরে লাশ দুটি পাওয়া যায়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, মঙ্গলবার রাতে সেচকার্যক্রম শেষে প্রহরার কক্ষটিতে তালাবন্ধ করে বাড়ি যান পাম্পের অপারেটর। বৃহস্পতিবার (০৪ জুন) সকালে দরজা খোলা দেখে, বিষয়টি আশপাশের বাসিন্দাদের জানান তিনি।
এরপর তাঁরা থানায় ঘটনাটি জানান। তিনিসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৮ থেকে ৩০ বছর বয়সী দুই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত দুইজনই স্থানীয় একটি বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার থেকে দু’জনের খোঁজ ছিলো না বলে জানা গেছে। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে দাবি পুলিশের।
বার্তাবাজার/এসজে