কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ৯ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৯২ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৯ টি কোভিড পজিটিভ।

আক্রান্ত ৯ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার পুলিশ লাইন এলাকার ৫, এন এস রোড এলাকার ১ জন। দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ১ জন। মিরপুর উপজেলার ২ জন। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৯৯ জন করোনা রোগী শনাক্ত হল। যার মধ্যে ৭৭ জন পুরুষ ও ২২ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ২৩, ভেড়ামারা ১৫, মিরপুর ১২, কুষ্টিয়া সদর ২৮,কুমারখালী ১৬, খোকসা ৫।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর