সিএমপি’র মারা যাওয়া কনস্টেবল মামুনের নমুনায় করোনা পজিটিভ

চট্টগ্রামে ১লা জুন মারা যাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মামুন উদ্দিন ছিলেন করোনা আক্রান্ত। মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া যায়।

বৃহস্পতিবার (৪ জুন) কনস্টেবল মামুন উদ্দিনের নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে বলে জানান সিএমপির উপ কমিশনার আবুবকর সিদ্দিক (জনসংযোগ শাখা)।

আবুবকর সিদ্দিক জানান, গত ১লা জুন (সোমবার) সিএমপি’র কনস্টেবল মামুন উদ্দিন করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করে করোনার সংক্রমণ পরীক্ষা করতে ল্যাবে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার তাঁর নমুনার রেজাল্টে করোনা পজিটিভ আসে।

জানা যায়, মৃত পুলিশ কনস্টেবল মামুন উদ্দিনের গ্রামের বাড়ি ফেনী জেলার পরশুরাম থানাধীন নিজকালিকাপুর গ্রামে। তিনি সিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন। উল্লেখ্য, মামুন উদ্দিন সহ এখন পর্যন্ত সিএমপি’র (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের) মোট ৩জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর