কুষ্টিয়া কুমারখালীতে গরু চড়াতে গিয়ে ফারুক মন্ডল (৩০) নামের যুবক বজ্রপাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার ( ৪ জুন) বিকাল ৩ টার সময় উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর পদ্মার চড় এলাকায় গরু চড়াতে গিয়ে নিহত হয়।
কাঠমিস্ত্রি ফারুক মন্ডল উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর এলাকার হামিদুল মন্ডলের ছেলে। সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বজ্রপাতে নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। কাঠমিস্ত্রি ফারুকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কে.এ.স/বার্তাবাজার