করোনা সন্দেহে মৃত সন্তানের লাশ ৪৩ দিনেও নেয়নি বাবা

ময়মনসিংহে করোনা উপসর্গে মৃত সন্তানের লাশ নিচ্ছেন না তারই বাবা। গত ২০ এপ্রিল আরাফাত (১৭ নামের) ওই কিশোরকে ময়মনসিংহ শহরের এস.কে হাসপাতালে ভর্তি করা হলে ২২ এপ্রিল তার মৃত্যু হয়। কিন্তু করোনা সন্দেহে ছেলের লাশ নেয়নি পরিবারের কেউ।

জানা যায়, জেলার ত্রিশাল উপজেলার চরপাড়া চড়ুইতলা এলাকার মজনু মিয়ের ছেলে আরাফাত গত ২০ এপ্রিল করোনা উপসর্গে নগরীর এস.কে হাসপাতালে ভর্তি হয়। ২২ এপ্রিল সে মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষা করে জানা যায় সে করোনা আক্রান্ত না। কিন্তু ছেলেটির পরিবার তার লাশ গ্রহণে অনীহা প্রকাশ করায় দীর্ঘ ৪৩ দিন রাখা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে।

মৃত্যুর ৪২ দিন অতিবাহিত হওয়ার পর গতকাল (বুধবার) মৃত আরাফাতের বাবা কোতোয়ালি থানায় লাশ গ্রহণের অনিচ্ছার কথা জানিয়ে লিখিত মতামত দেন। তার লেখা আবেদন পত্রে লাশ না গ্রহণের কারোন হিসাবে পরিবার এবং এলাকাবাসীর নিরাপত্তার কথা উল্লেখ করলেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আরাফাতের বাবার এক আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

ত্রিশাল থানা ওসি মাহমুদুল হাসান জানান, মজনু মিয়া ত্রিশালের ঠিকানা ব্যবহার করলেও তার ছেলে থাকতো ফুলবাড়িয়ার আছিম গ্রামে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর