পুলিশের হাতে নির্মমভাবে কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে এখন বিক্ষোভ। এবার বর্ণবাদের বিরুদ্ধে সমর্থন জানিয়ে সরব ভুমিকা রাখছেন দেশটির সাবেক ৪ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের নামকরা সেই প্রেসিডেন্টরা হলেন- বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন ও জিমি কার্টার।
মার্কিন মুল্লুকের প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি মনোনীত সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে জানান, তিনি ও তার স্ত্রী লরা বুশ দেশে চলমান দমন ও নিপীড়ন নিয়ে উদ্বিগ্ন। এটাই সময়, দেশের বঞ্চিত ও নিপীড়িতদের দৃষ্টি দিয়ে ব্যর্থতাকে নিরীক্ষণ করার। এর চেয়ে আরও ভালো উপায় হলো, সহানুভূতি, প্রতিশ্রুতি, সাহসী পদক্ষেপ ও ন্যায়বিচারের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা।
গতকাল (বুধবার) ভার্চুয়াল টাউন হলে আলোচনা সভায় বারাক ওবামা বক্তৃতা করেন। সেখানে দিনি কৃষ্ণাঙ্গদের কষ্টের কথা তুলে ধরেন। বর্ণবাদ কত বড় অন্তরায় তাও তিনি বলেন।
এছাড়া সাবেক ডেমোক্রেট মনোনীত প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জিমি কার্টারও সবারে সাথে একই মতামত প্রকাশ করেন।
বার্তাবাজার/এসজে