আইনমন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় অবস্থান করছেন এবং বর্তমানে সুস্থ আছেন। খবর রটেছিল আইনমন্ত্রীর করোনা হয়েছে, যা সম্পূর্ন ভিত্তিহীন ও অসত্য।
গতকাল (বুধবার) দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে প্রধান বিচারপতির শারীরিক অবস্থা জানার জন্য ফোন দেয়া হয়। তখন আইনমন্ত্রী জানান, প্রধান বিচারপতি বর্তমানে সুস্থ আছেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন। অ্যাজমার সমস্যার কারণে হাসপাতালে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।
তবে চ্যানেলটি আইনমন্ত্রীর এই বক্তব্যকে অস্পষ্টভাবে উপস্থাপন করায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যা, আইনমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত। আবার কোন কোন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে যে, “প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচ- এ ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী নিজেই।”
এছাড়া আইনমন্ত্রী জানিয়েছেন তিনি এ কথা বলেন নি। এগুলো গুজব ও ভিত্তিহীন সংবাদ। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং তাঁর সকল প্রকার দাপ্তরিক কাজ করছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে