যৌতুকের জন্য স্কুল শিক্ষিকাকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

যৌতুকের জন্য স্কুল শিক্ষিকাকে নির্মম নির্যাতন করে মুনিমুল হক পারভেজ (৩১) নামরে এক যুবক। ঘটনাটি ঘটে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায়। ঘটনায় স্বামী পারভেজকে আটক করেছে পুলিশ। তিরি রহনপুর পৌর এলাকার স্টেশন পাড়ার সাবেক ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হকের ছেলে।

গতকাল বুধবার নির্যাতিতা শিক্ষিকা আকলিমা বেগম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করলে আজ বৃহস্পতিবার সকালে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রজব আলী জানান, আটককৃত ওই যুবকের স্ত্রীর দায়ের করা মামলার এজাহারে বলা হয়, গত ২৮ মে তার স্বামী পারভেজ ৪ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেই টাকা দিতে না পারায় সেদিন পারভেজ তাকে শারীরিক নির্যাতন করেন।

নির্যাতনের ফলে আকলিমা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য রহনপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি জানান, গ্রেপ্তারকৃত পারভেজকে আজ বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর