ময়মনসিংহে বজ্রপাতে শিশুসহ ৩ জনের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বজ্রপাতে দুই কিশোর ও এক গরু ব্যবসায়ীসহ ৩ জন মারা গেছে। নিহতরা হলেন, জঙ্গলবাড়ী গ্রামের আইয়ুব আলীর ছেলে গরু ব্যবসায়ী মোতালেব (৫০), আছিম পাটুলী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রবিন (১৩) এবং বিদ্যানন্দ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ইমরান।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দুইটার পর পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন মারা গেছে। বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান। দুপুর দুইটার দিকে উপজেলার জঙ্গলবাড়ি এলাকার গরু ব্যবসায়ী মোতালেব মাঠ কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দুপুর তিনটার দিকে আছিম পাটুলী গ্রামের রবিন বাড়ির পাশে খেলা করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে বিকাল সাড়ে তিনটার দিকে বিদ্যানন্দ গ্রামের ইমরান বাড়ির পাশে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর